,

গুজরাটে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ক্রমেই বেড়ছে। বুধবার আরও ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে গত জুন মাস থেকে অতিমাত্রায় বৃষ্টি ও সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। খবরে বলা হয়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বনসকণ্ঠের জেলা সদরের ৮০ কিলোমিটার দূরের রুনি গ্রাম থেকে সর্বশেষ ১৫টি মৃতদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক দিলীপ কুমার রানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি কাদামাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

গত মাস থেকে গুজরাটের বনসকণ্ঠ, শবরকণ্ঠ, আনন্দ, পাটান ও ভলসাদের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে এসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ২৫ হাজারেরও বেশি মানুষকে। শুধু বনসকণ্ঠ থেকে ১১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনডিটিভি জানায়, রাজ্যের ভয়াবহ এ দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর একসঙ্গে কাজ করছে। অধিক ক্ষতিগ্রস্ত এলাকায় আরো উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রমে বিমানবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, ২৯ জুলাই পর্যন্ত এই বৃষ্টি চলবে।

ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ৫০০ কোটি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লাখ ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকার অর্থসাহায্য ঘোষণা করা হয়েছে। নিজের রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে