,

এবার আর আগের ভুল করতে চান না নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারকে ঘিরে সান্তোস থেকে বার্সেলোনায় আসা নিয়ে জল কম ঘোলা হয়নি। ব্রাজিলিয়ান তারকা এবং তার বাবা প্রকৃত মূল্য লুকিয়েছিলেন অভিযোগে নেইমারের নামে আদালতে মামলা ঠুকে দিয়েছিল সাবেক ক্লাব সান্তোস। জড়াতে হয়েছিল কর সংক্রান্ত ঝামেলাতেও। এবার তাই সতর্ক ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। আর্থিক ঝুঁকির বিষয়গুলোতে পর্যাপ্ত ‘নিরাপত্তা’ পেলেই কেবল পিএসজিতে যাবেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর এমনই।

নেইমারকে দলে টানতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী পিএসজি। সঙ্গে কর এবং অন্যান্য খরচসহ অর্থের অংকটা পৌঁছাতে পারে ৩০০ মিলিয়ন ইউরোর দোরগোড়ায়। ফরাসী জায়ান্টদের জন্য এত বিশাল খরচ বোঝা যাবে না তো?

ব্রাজিলিয়ান তারকার ভাবনায়ও আছে বিষয়টি। বার্সায় পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে তবেই পিএসজির সঙ্গে চুক্তিতে আসতে চান নেইমার। খেলোয়াড় কেনা-বেচা নিয়ে ফিফার যে ফেয়ার প্লে নিয়মটি আছে সেটির খাঁড়ায় পড়তে হতে পারে পিএসজিকে, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ একপ্রকার সতর্কই করে দিয়েছেন ফরাসী জায়ান্টদের। তাই নেইমার চাচ্ছেন সব নিয়ম মেনে তবেই যেন তাকে দলে নেয় পিএসজি।

নেইমারকে পেতে হলে বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিতে হবে পিএসজিকে। সঙ্গে ৩০০ মিলিয়ন ইউরোর চেয়ে বেশী আয় দেখাতে হবে ক্লাবটিকে। ফিফার ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী কোন ক্লাবই আয়ের চেয়ে ব্যয় বেশী করতে পারবে না। তাই বিষয়গুলোর ব্যাপারে আগে থেকেই সতর্ক পদক্ষেপ ফেলতে চান নেইমার। সব আইন-কানুন মেনে তবেই তাকে দলে টানতে হবে বলে পিএসজিকে সোজা-সাপ্টা জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে