সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশী দুই তরুণকে অ্যাসিড নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পূর্ব লন্ডনের বেথনালগ্রিন এলাকায় অ্যাসিড হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৭টায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার এক তরুণের নাম সাখাওয়াত হোসেন। অপরজনের নাম জানা যায়নি।

লন্ডন পুলিশ জানায়, অ্যাসিড নিক্ষেপের বিষয়টি নিশ্চিত নয়। তবে অ্যাসিডের মতো মারাত্মক কোনো পদার্থ দিয়ে এ হামলা করা হয়েছে। যার ফলে দুই তরুণের মুখ ও ঘাড়ের চামড়া পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।

সম্প্রতি লন্ডনে একাধিক অ্যাসিড হামলায় সৃষ্ট আতঙ্কের মধ্যেই এ ঘটনা ঘটলো। এ নিয়ে গত দুই সপ্তাহে লন্ডনে দাহ্য পদার্থ দিয়ে এরকম হামলার সংখ্যা তিনে দাড়ালো। বেথনালগ্রিন পুলিশ স্টেশনের কাছে রোমান রোডে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা গেছে দুই তরুণের আক্রান্ত স্থানে পানি ঢালছেন পুলিশ ও হাসপাতালকর্মীরা। পরে তাদের হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ১৩ জুলাই লন্ডনের পাঁচটি ভিন্ন স্থানে দেড় ঘণ্টার ব্যবধানে এরকম হামলার ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর বাংলাদেশী আবাসিক টাওয়ার হ্যামলেটসের মাইল অ্যান্ড এলাকায় দু’জনের ওপর দাহ্য তরল দিয়ে হামলা করা হয়।

কিছুদিন আগে এই আতঙ্কে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্ট টুর্নামেন্ট ছেড়ে দেশ ফিরে আসেন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা