সামনের বছর জলাবদ্ধতা থাকবে না, মন্ত্রীর প্রতিশ্রুতি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে ওয়াদা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন।বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি প্রমিজ করছি, সামনের বছর থেকে আর এসব (জলাবদ্ধতা) দেখবেন না। কিছুদিনের মধ্যই নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। মন্ত্রী বৃষ্টির কারণে বর্তমান জলাবদ্ধতাকে অস্বাভাবিক পরিস্থিত উল্লেখ করে বলেন, এই পরিস্থিতিটা আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি, কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হো‌সেন জানান, তারা জরিপ করে দেখেছেন যে ঢাকার ৪৬টি খালের মধ্যে ১৮টির উন্নয়ন করতে হবে। এগুলো অবশ্যই করতে হবে। ওয়াসাকে নির্দেশ দেয়া হয়েছে, ভারী বৃষ্টি হলেও যাতে তিন ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন