সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেদের পক্ষে রায় পেয়ে বিসিবি সভাপতির স্বস্তি

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)- এমন পর্যবেক্ষণ দিয়ে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিসিবির কাছেই থাকছে গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এটি যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য এ রায় অত্যন্ত সময়পোযোগী।

বুধবার নাজমুল বলেছেন, ‘রায়ের কপি এখনো আমাদের হাতে পৌঁছায়নি; ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যতটুক বুঝতে পারছি, অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত ভালো একটা রায় হয়েছে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমি মনে করি, ক্রিকেটের জন্য ভালো হবে।’

২০১২ সালের নভেম্বরে গঠনতন্ত্রের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিসিবির প্রাক্তন পরিচালক মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু। মামলা খারিজ হয়ে যাওয়ায় নির্বাচনের আগে অনেকটাই স্বস্তিতে বিসিবির সভাপতি।

নাজমুল বলেন, ‘মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত একটা ভালো খবর। ভয় ছিল মনের মাঝে, ওরা যেই গঠনতন্ত্র পরিবর্তন করেছিল ওইটাতে যদি আমাদের নির্বাচন করতে হতো তাহলে আমাদের একটা ঝামেলা হতো। তখন আমাদের এ সময়টা নিয়ে বৈধতার একটা প্রশ্ন আসত।’

আগামী ৩০ জুলাই বোর্ড সভায় বসছে বিসিবি। সেখানে বার্ষিক সভার দিনক্ষণ চূড়ান্ত করবে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা