সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল আল-আকসা দখল করতে চাইছে : এরদোগান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা দখল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সভায় এরদোগান বলেন, ‘পবিত্রস্থান আল-আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ কোনো মতেই মেনে নেয়া হবে না।’ খবর মিডল ইস্ট মনিটর’র।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরাইলকে যারা চেনে তারা সবাই জানে নিরাপত্তার জন্য নয়, আল-আকসা মসজিদ দখল করতে সেখানে মেটাল ডিটেক্টর ও বেষ্টনি লাগানো হয়েছে। ইসরাইল সন্ত্রাসবাদ দমনের কথা বলে মুসলিমদের থেকে আল-আকসা মসজিদ দখল করতে চাইছে।’

একেপি চেয়ারম্যান এসময় ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান।

এসময় তুর্কি প্রেসিডেন্ট আল-আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি সকল মুসলিমদের বলতে চাই যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন। সবাই মিলে একে রক্ষা করতে হবে।’

এদিকে আল-আকসা রক্ষায় ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা