,

বিপজ্জনক মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র : চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অপেশাদারীদের মতো যুদ্ধবিমানের মহড়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এমনই হুঁশিয়ারি দিল চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে মার্কিন নৌবাহিনীর প্রতি এই বার্তা দেওয়া হয়।

রবিবার পশ্চিম চীন সাগরে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ যুদ্ধবিমান টহল দিচ্ছিল। সেই সময়েই অল্পের জন্য টহলদারি চীনা যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পায় বিমানটি। চীনের অভিযোগ, এ ভাবে অমিত্রসুলভ ও বিপজ্জনক মহড়া চালালে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি থেকে যায়। তবে যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য চীনকে দায়ী করলেও চীন কিন্তু সেই দায় ঝেড়ে ফেলে পাল্টা যুক্তরাষ্ট্রের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে।

বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রালয়ের মুখপাত্র রেন গিওকুইয়াং এক বিবৃতিতে জানান, এ ধরনের মহড়া চীনের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরি করছে। পাশাপাশি দু’দেশের মহড়ার উপরও প্রভাব ফেলবে।

অন্য দিকে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, মার্কিন ইপি-৩ টহলদারি বিমান যখন মহড়া দিচ্ছিল সে সময় চীনের একটি যুদ্ধবিমান প্রচন্ড গতিতে ওই বিমানের কাছাকাছি চলে আসে। মার্কিন পাইলটের তৎপরতায় অল্পের জোরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে