বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জাহাজকে মার্কিন যুদ্ধজাহাজের সতর্ক গুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে ইরানের একটি নৌযান লক্ষ্য করে সতর্ক গুলি ছুঁড়েছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মঙ্গলবার ইরানের জাহাজ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থান্ডারবোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসলে এ সতর্ক গুলি ছোঁড়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউএসএস থান্ডারবোল্ট রেডিওতে ইরানি জাহাজটিকে সতর্ক করেছিল। এছাড়া সাইরেন বাজিয়েও সতর্ক করা হয়েছিল। কিন্তু ইরানি জাহাজটি এটি উপেক্ষা করে ইউএসএস থান্ডারবোল্টের ১৩৭ মিটারের মধ্যে চলে আসে।

ইরানের ওই জাহাজটি ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের বলেও জানান ওই কর্মকর্তা।

পরমাণু কর্মসূচি সীমিতকরণের শর্তে গত বছর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানপোড়েন দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের নৌযান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হয়রানি করে তাহলে তাদেরকে গুলি করে জলসীমা থেকে বের করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা