সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চক্রান্তে কাজ হবে না: নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো ধরনের চক্রান্তে কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি সবসময় চক্রান্ত করে ক্ষমতায় এসেছে। এবারও দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত শুরু করেছে। কারণ, তাদের কথাবার্তায় এ অাশঙ্কা প্রকাশ পাচ্ছে। তবে কোনো চক্রান্তে কাজ হবে না।

নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো অালোচনা হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, নির্বাচনের আগে বিএনপির সঙ্গে অালোচনার প্রশ্নই আসে না। যারা দেশের মানুষের ওপর অত্যাচার-জুলুম করেছে, পুড়িয়ে হত্যা করেছে, তাদের সঙ্গে অালোচনার প্রশ্ন আসে না। বিএনপিকে নির্বাচন কমিশন অালোচনার জন্য ডেকেছে। সুতরাং তাদের আলোচনা হবে ইসির সঙ্গে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচন হবে। গণতন্ত্রের শাসন অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে সরকার থাকবে শেখ হাসিনা। সংবিধান অনুসারে স্বাধীন ইসি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। ইসির প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।

সংবাদ সম্মেলনে অারো উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন অাক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট