,

১ লাখ টনের পরমাণু যুদ্ধজাহাজ সামনে আনল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আধিপত্য ও সামরিক শক্তি বৃদ্ধির লড়াইয়ে এ যাবতকালের সবচেয়ে বড় ঘোষণাটি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ-বহরে যুক্ত হয়েছে ১ লাখ টন ওজনের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। আর ১৩ বিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এ যুদ্ধ জাহাজ নির্মাণ করে দারুণ আপ্লুত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাহাজটির নাম, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, পুনরায় কোনোরকম জ্বালানি গ্রহণ ছাড়াই পরমাণুশক্তিচালিত রণতরীটি ২০ বছর অভিযান চালাতে সক্ষম।

সামরিক এ শক্তির জানান দিতে সম্প্রতি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে জাহাজটির কমিশনিং অনুষ্ঠানে ট্রাম্প বলেন, পুরো বিশ্বের প্রতি একটি ১ লাখ টনি বার্তা পৌঁছে দিল যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যখন জাহাজটি জল কেটে দিগন্তরেখায় আবির্ভূত হবে তখন যুক্তরাষ্ট্রের মিত্ররা স্বস্তির নিঃশাস ফেলবে আর আমাদের শত্রুরা ভয়ে কম্পমান হবে। কেননা সবাই জানবে যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে এবং প্রচণ্ড শক্তি নিয়েই আসছে।

যুক্তরাষ্ট্র এমন এক সময়ে জেরাল্ড ফোর্ড নামের এই সুবিশাল রণতরীকে তার নৌবহরে অন্তর্ভূক্ত করলো যখন বৈরী দেশ উত্তর কোরিয়া দিনকয় আগে ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে সম্ভব। পাল্টা জবাব হিসেবে হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে