সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফর বাতিলের পক্ষে স্মিথ-ওয়ার্নাররা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশে আগামী মাসের সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা মীমাংসা হবার আগে খেলোয়াড়রা যাত্রা করবেন না।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ক্রিকেটারদের সমিতি এসিএ’র প্রধান নির্বাহী এলিস্টেয়ার নিকলসনের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেছেন।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে গত সপ্তাহে তাদের এক আলোচনা ভেঙে যায়। এর কারণ, কর্তৃপক্ষ ক্রিকেটারদের তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয়- যে ব্যবস্থা এর আগের ২০ বছর ধরে চালু ছিল।

এএফপি আরও জানিয়েছে, ক্রিকেটাররা পুরো বিষয়টি এবং বিকল্পগুলো নিয়ে আলোচনা করেন, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে কর্তৃপক্ষের সঙ্গে একটি নতুন সমঝোতা স্মারক না হওয়া পর্যন্ত তারা কোন সফরে যাবেন না। তবে তারা আগস্টের ১০ তারিখ থেকে ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ জুন মাসে শেষ হয়ে গেছে। নতুন চুক্তি না হওয়ায় গত চার সপ্তাহ ধরে ক্রিকেটাররা এখন বেকার। আগামী ২০শে আগস্ট থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া দু-টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবার কথা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা