,

যুব ম‌হিলা লী‌গের পূর্ণাঙ্গ ক‌মি‌টি অনু‌মো‌দিত, ঘোষণা মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পরে মঙ্গলবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে যুব মহিলা লীগ। এদিন বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কমিটি ঘোষণা করা হবে।

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল বিবার্তা‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ধানমন্ডি অফিসে পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক। এসময় ওবায়দুল কাদের কমিটির অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে অপু উকিল বলেন, ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি চূড়ান্ত হয়ে গেছে। মঙ্গলবার কমিটি ঘোষণা করা হবে। অনুমোদিত কমিটিতে- ২১ জনকে সহ-সভাপতি, ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে ১৫ জন এবং ১৫ জনকে সহ-সম্পাদক করা হয়েছে। এর সঙ্গে ৫২জনকে কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির সদস্য করা হয়েছে বলেও জানান তি‌নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে