সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামান্থাকে নিয়ে বিপাকে পরিচালক

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত জানুয়ারিতে প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গে বাগদান সারেন তিনি। আগামী ৬ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসবেন সামান্থা ও নাগা চৈতন্য।

এদিকে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা শিবার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন পুন রাম। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, সামান্থার ত্বকে অ্যালার্জির সমস্যা রয়েছে। এজন্য তার পরবর্তী বেশ কয়েকটি সিনেমার শুটিং সেটে বেশ ভুগেছেন তিনি। অসুস্থতার কারণে সামান্থা পরিচালককে জানিয়েছেন, এই অবস্থায় প্রখর রোদে শুটিং করা সম্ভব না। এ অবস্থায় অন্য কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না পরিচালক, বরং খুব বিরক্তিকর সময় পার করছেন নির্মাতা পুন।

এদিকে সামান্থা তেলেগু ভাষার ‘রাঙ্গাথালাম’ সিনেমায় রামচরনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন। এতে রোমান্স করতে দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা