সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিবঙ্গের কারাগারে বন্দি শিশুদের অধিকাংশই বাংলাদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে বন্দি শিশুদের মধ্যে ৬৩ শতাংশই বাংলাদেশি বলে জানা গেছে রাজ্যটির পুনর্বাসন প্রশাসন অধিদফতরের এক প্রতিবেদনে। রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের (ডব্লিউসিপিসিআর) কাছে ওই প্রতিবেদন দাখিল করা হয়।

পুনর্বাসন প্রশাসন অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, কলকাতার ১৯টি জেলে ২৬২ জন শিশু বন্দি আছে, যার মধ্যে ১৬৪ জনই বাংলাদেশি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাতকারে কমিশনের চেয়ারম্যান অনন্য চ্যাটার্জি চক্রবর্তী বলেন, ‘মিয়ানমারেরও ১১ শিশু রয়েছে। তাদের বয়স দুই থেকে ছয় বছরের মধ্যে।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ১৬৪ বাংলাদেশি শিশুর মধ্যে ৭২ জন কলকাতার দমদম পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। আর ৫০ জন রয়েছে মুর্শিদাবাদের বেরহামপুর কেন্দ্রীয় পুনর্বাসন কেন্দ্রে।

অন্যন্য চক্রবর্তী বলেন, ‘এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল শিশুরা পর্যাপ্ত পুষ্টি, চিকিৎসা ও শিক্ষা পাচ্ছে কি না- তা নিশ্চিত করা। তারা কারাগারে কোনও হয়রানির শিকার হচ্ছে কি না- এটাও খতিয়ে দেখছি আমরা।’ তবে প্রতিবেদন অনুযায়ী শিশুরা ভালো আছে বলেও দাবি করেন তিনি।

কারা কর্তৃপক্ষ সঠিক তথ্য দিয়েছে কি না- তা খতিয়ে দেখতে আগস্ট মাস থেকে কমিশন ১৯টি জেল পরিদর্শন শুরু করবে। অনন্য চ্যাটার্জি বলেন, ‘পশ্চিমবঙ্গের জেলে থাকা বাংলাদেশি শিশুসহ সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও পুষ্টি নিশ্চিত করতে চান তারা।’ কারাগারে এত বেশিসংখ্যক বাংলাদেশি থাকার কারণ হিসেবে তিনি জানান, তাদের যাওয়ার আর কোনও জায়গা নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা