মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্দানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জর্দানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের দুজন জর্ডানি নাগরিক। তবে এ ঘটনায় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের কম্পাউন্ডে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। প্রাথমিকভাবে এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের আগে মেরামতের কাজ করতে একটি আসবাব কম্পানির দুই জর্ডানি কর্মী দূতাবাসের ভেতরে ঢুকেছিল।

আহত ইসরায়েলির পরিচয় প্রকাশ করেনি পুলিশ এবং ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানাও যায়নি। কী থেকে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল সে সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী দূতাবাসটি বন্ধ করে রেখেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সব কর্মীকে সরিয়ে নিয়েছে।

জর্ডানের পুলিশ জানিয়েছে, ইসরায়েলি দূতাবাসের ব্যবহার করা একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে। তদন্তকারীরা তদন্তের ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছেন বলে জানিয়েছেন তারা।

ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্র : রয়টার্স ও বিবিসি

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী