,

মিতালিদের সমর্থনে লর্ডসে অক্ষয়

news-image

স্পোর্টস ডেস্ক : লর্ডসে খেলা দেখতে ছুটলেন অভিনেতা অক্ষয় কুমার। তাও আবার ট্রেনে। লিডস থেকে যেতে যেতেই ভিডিও টুইটে নিজের উত্তেজনার কথা জানান অক্ষয়। সঙ্গে লর্ডসের গ্যালারিতে ভারতের পতাকা হাত নিজের ছবিও পোস্ট করেন তিনি। যদিও শেষ বেলায় হতাশাই এসেছে ভাগ্যে। হেরে গিয়েছে ভারতের মেয়েরা। শেষ মুহূর্তে হঠাৎই উত্তেজনায় পর পর উইকেট হারিয়ে ম্যাচ হেরেই স্টেডিয়াম ছাড়তে হয়েছে মিতালিদের। যে লর্ডসের গ্যালারিতে আরও একবার তেরঙা ওড়ানোর কথা ছিল মিতালিদের সেটা এ যাত্রায় আর দেখতে পেলেন না অক্ষয়।

অক্ষয় ভিডিওতে বলেন, আমি উত্তেজিত। এত উত্তেজনা এর আগে কখনও অনুভব করিনি। আমি ট্রেন ধরতে খালি পায়ে দৌঁড়েছি। যদিও প্রথম থেকে ম্যাচ দেখতে পারেননি। কিন্তু ভারতের ব্যাটিং দেখতে পৌঁছে গিয়েছিলেন গ্যালারিতে। টেলিভিশন ক্যামেরাও ধরে ফেলে তাঁকে। এই নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলল ভারত। কিন্তু জয় এ বারও অধরা। অক্ষয়ের বিশ্বকাপ জয় দেখা হল না। তা নিয়ে অবশ্য কোনও টুইট তিনি করেননি এখনও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে