,

নির্বাচনের মাঠেই হবে ফাইনাল খেলা : মোহাম্মদ নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিভাগীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার (২৩ জুলাই) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনের মাঠেই হবে ফাইনাল খেলা, বিদেশ থেকে দেশে আসুন, নির্বাচনে অংশ নিন’।

মন্ত্রী বলেন, নির্বাচনের বাকি আর এক বছর। তাই এখনই ঘরে ঘরে গিয়ে মানুষকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসলে দেশ চলে যাবে সেই দুর্নীতির হাওয়া ভবন, জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কব্জায়। জয় বাংলা স্লোগান দিলেই জনগণ ভোট দেবে না, জনগণ কী পেয়েছে তা বুঝাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেটে তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহেতসামুল হক চৌধুরী দুলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে