,

রংপুর রাইডার্স কোচের অর্ধেক কাজ কমিয়েছেন মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে গত দুই আসর অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তজা এবার রংপুর রাইডার্সে। বিপিএলের গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি। গত চতুর্থ আসরে একাদশ সাজানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্জাইজির সঙ্গে তার মনোমালিন্য হয়। মাশরাফিকে এবার সর্বোচ্চ সম্মানী দিয়ে দলে টেনেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।

দলটির এবারের কোচ টম মুডি। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ‘হেডস্যার’ ছিলেন। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়ে বলেছেন, ‘ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে’।

মাশরাফির নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই তাই বলেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। মুডি হয়তো সে বিষয়টিই বোঝাতে চেয়েছেন। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে