,

ওআইসি প্রেসিডেন্ট হিসেবে বলছি, ইসরাইলকে থামাও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আল আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসন নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

অরাগানাইজেশন অব ইসলাইমিক কনফারেন্স (ওআইস) এর প্রেসিডেন্ট হিসেবে বিশ্ববাসীর কাছে ইসরাইলকে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, আল আকসায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। খবর আনাদলু এজেন্সির।

অবিলম্বে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে তিনি বলেন, সেখানে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। ইসরাইলের এই উস্কানির বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ জানানো উচিত।

আন্তর্জাতিক মহলকে ইসরাইলি আগ্রাসন বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইল সরকার কর্তৃক আগ্রাসন থামাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।’

লিখিত বিবৃতিতে এরদোগান বলেন, ‘ওআইসির প্রেসিডেন্ট হিসেবে অবিলম্বে ধর্মীয় কার্যক্রমে বাধা দান বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি ইসরাইলি এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এরদোগান বলেন, তুরস্ক সব ধরনের হিংস্রতার বিরুদ্ধে। আল আকসায় আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, গত বছর ওআইসির ১৩তম সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ওআইসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। ওইআইসির নিয়ম অনুযায়ী প্রতি ২ বছর পর পর সম্মেলনে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে