,

মিশরে ২৮ জনের প্রাণদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের একটি আদালত ২০১৫ সালে দেশটির শীর্ষ সরকারি কৌঁসুলির হত্যা মামলায় ২৮ জনকে প্রাণদণ্ড দিয়েছেন।

তবে এর আগে মৃত্যুদণ্ডের রায়ে অনুমোদন দেয় মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ড ঘোষণার আগে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া দেশটির রেওয়াজ।

একই মামলায় অন্য ১৫ জনের প্রত্যেককে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৫ সালে এক গাড়িবোমা হামলায় নিহত হন পাবলিক প্রসিকিউটর হিশাম বারাকাত। এ জন্য মুসলিম ব্রাদারহুড ও গাজাভিত্তিক ইসলামপন্থি সংগঠন হামাসকে দায়ী করে মিশর সরকার। মিশরে নিষিদ্ধ এই দুই সংগঠনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে।

জুন মাসে আদালত তার রায়ে সুপারিশের জন্য সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের কাছে পাঠায়। মিশরের প্রধান ইমাম সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত। মৃত্যুদণ্ডের রায়ে তিনি অনুমোদন দিতে পারেন, আবার না-ও পারেন। তবে তার সিদ্ধান্ত গ্রহণ করতে আদালত বাধ্য নন।

এই মামলায় শনিবার আদালত তার চূড়ান্ত রায় শোনান। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আসামিরা।

আসামি পক্ষের এক আইনজীবী আহমেদ সাদ রায়ের পর তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আজকের এ রায় দুঃখজনক।’ তিনি আরো বলেন, ‘অন্য যারা হিশাম বারাকাতের হত্যার সঙ্গে জড়িতই নন, তাদেরকেও আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আসামিরা দাবি করেছেন, নির্যাতন করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাদের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, তার মক্কেলদের দাবি আমলে নিয়ে তাদের মেডিক্যাল পরীক্ষা করা হোক। কিন্তু তা করা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে