বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন হেনরী

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ড. জান্নাত আরা হেনরী। আজ শনিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। হৈনরী এর আগে দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন হেনরি। তার শ্বশুর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোতাহার হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পালন করেন। হেনরী ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি সোনালি ব্যাংকের পরিচালক হন। বর্তমানে তিনি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক সময়ের স্কুলশিক্ষক জান্নাত আরা হেনরী রবীন্দ্র সংগীত শিল্পী হিসেবেও সংগীতাঙ্গনে বিশেষ পরিচিত।

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা