,

ম‌হিলা আ.লীগের পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠিত ‌

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লী‌গের সহ‌যোগী সংগঠন ম‌হিলা আওয়ামী লী‌গের ১৫১ সদস্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ ক‌মি‌টি গ‌ঠিত হয়ে‌ছে। জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দল‌টি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে ২১ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সম্পাদক এবং ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটি প্রসঙ্গে সভাপ‌তি সাফিয়া খাতুন বলেন, দীর্ঘদিন পরে হলেও খুবই সুন্দর কমিটি হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কর্মঠ ও দলের জন্য নিবেদিতদের কমিটিতে রাখা হয়েছে।

তিনি বলেন, নতুন কমিটির নেতাদের নিয়ে আমি সারা দেশে কর্মিসভা করবো। নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে যে ব্যাপক কাজ করছেন তা তুলে ধরে নারী ভোটারদের উদ্বুদ্ধ করবো।

এর আগে প্রায় ১৪ বছর পর চল‌তি বছ‌রের ৪ মার্চ প্রায় ১৪ বছর পর সংগঠন‌টির স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। স‌ম্মেল‌নে সংগঠনটির নতুন সভাপতি হি‌সে‌বে সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হি‌সে‌বে মাহমুদা বেগম ক্রিকের নাম ঘোষণা করা হয়।

একই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। ঢাকা উত্তর মহিলা লীগের সভাপতি হন শাহিদা তারেখ দিপ্তি, সাধারণ সম্পাদক শবনম শীলা এবং দক্ষিণে সভাপতি সাবেরা বেগম ও নার্গিস রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে সাফিয়া খাতুন বলেন, আমরা আগামী দু-একদিনের মধ্যেই নগরের নেত্রীদের নিয়ে বসবো। আশা করছি খুশ শিগগিরই নগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারবো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে