সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের পরিবর্তে দিবালা!

news-image

স্পোর্টস ডেস্ক :ফুটবল বিশ্বে জোর গুঞ্জন চলছে, নেইমার বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন। চলে যাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে! নেইমার যদি বার্সা ছাড়েন, তাহলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন কে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের মনে।

ডন ব্যালনের খবর, নেইমার যদি বার্সার ছাড়েন, তাহলে তার জায়গায় স্বদেশী উঠতি তারকা পাওলো দিবাকে চান মেসি। আর্জেন্টিনা অধিনায়কের চাওয়াতেই হয়তো বার্সা দিবালাকে চাচ্ছে!

এই খবরে টনক নড়েছে জুভেন্তাসের। তবে অতটা বিচলিত নয় ইতালিয়ান জায়ান্টরা। দিবালাকে ছেড়ে দেয়ার মানসিক প্রস্তুতিটা বোধ হয় আগেই নিয়ে রেখেছে তারা। দিবালার জায়গায় অন্য কাউকে ভেবে রেখেছে জুভেন্তাস! তাছাড়া মেসির বার্সার প্রস্তাব পেলে সেখানে চলে যাবেন দিবালা। এটাও বুঝতে বাকি নেই ইতালিয়ান ক্লাবটির।

জুভেন্তাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেন, ‘দিবালাকে হারানোর বিষয়ে আমি চিন্তিত নই। আবার নেইমার ও পিএসজির মধ্যে কী ঘটছে, তা-ও তো আমি জানি না। এছাড়া নেইমার চলে গেলেও তার বিকল্প কাউকে নেবে কিনা; সেটাও আমার জানা নেই।’

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে জুভেন্তাসের হয়ে খেলছেন দিবালা। খেলেন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়। তাকে ‘আগামীর মেসি’ ভাবা হয়। জুভিদের হয়ে ৬৫ ম্যাচ খেলেছেন। নামের পাশে যোগ করেছেন ৩০ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা