,

মুক্তামনিকে দেখতে হাসপাতালে ক্রিকেটার মুশফিক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত ১২ বছরের শিশুকন্যা মুক্তামনিকে দেখতে হাসতাপালে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। শনিবার দুপুর দেড়টার কিছু আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পৌঁছান। এরপর মুশফিক মুক্তামনির ওয়ার্ডে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তাকে সেখানে নিয়ে যান। ডান হাতসহ বুকের ডান পাশ বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির। এই রোগে আক্রান্ত তার হাত অনেকটাই বৃক্ষের মতো। ক্রমেই তা ছড়িয়ে পড়ছে।

বর্তমানে শিশু মুক্তামনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ১১ বছর বয়সী মুক্তামনির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামারবায়সা গ্রামে। বাবা ইব্রাহীম হোসেন মুদি দোকানি।

মুক্তামনির বাবা ইব্রাহীম হোসেন জানান, জন্মের প্রথম দেড় বছর যাবত ভালোই ছিল হীরা মনি ও মুক্তা মনি। কিছুদিন পর মুক্তা মনির ডানহাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে তা বাড়তে থাকে। সাথে চলে স্থানীয় চিকিৎসাও। দেখলে মনে হবে গাছের বাকলের (ছালের) মত ছেয়ে গেছে পুরো হাতটি। আক্রান্ত ডান হাত তার দেহের সব অঙ্গের চেয়েও ভারি হয়ে উঠেছে। ভেতরে পোকা জন্মেছে। বিকট যন্ত্রণায় মুক্তামনি সব সময় অস্থির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে