নবীনগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর মালিক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে আহমেদ প্রাইভেট হাসপাতালে ভুয়া গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের হাতে ১০ মাসের অন্তঃসত্ত্বা এক প্রসূতির মৃত্যু হয়েছে। নিহত প্রসূতির নাম শরীফা আক্তার স্বামী মো. সেলিম মিয়া বাড়ি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে। তার মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ওই হাসপাতালে হামলা চালায়। ঘটনার পর পরই ভুয়া চিকিৎসক মো. শফিক উল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহত স্বামী বাদী হয়ে ওই কথিত ডাক্তার ও হাসপাতালের মালিকের বিরুদ্ধে বৃহসপতিবার (২০/৭) রাতে থানায় খুনের মামলা করেন। পুলিশ হাসপাতালের মালিক মোঃফরিদ আহমেদ (৫৫)কে গ্রেপ্তার করলেও ওই ভুয়া চিকিৎসক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি। এর আগেও এ রকম ভুয়া ডাক্তার দিয়ে সিজার করায় অনেক অনেক রোগীর মৃত্যু হয়েছে, সেসব ঘটনাকে টাকা পয়সা দিয়ে ধামাচাপা দেওয়া হয়। জানা যায়, ১০ মাসের অন্তঃসত্ত্বা ওই প্রসূতি বৃহস্পতিবার সকালে প্রসব বেদনা উঠলে তাকে আহমেদ প্রাইভেট হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার মো. শফিক উল ইসলাম নিজেকে গাইনি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ওই হাসপাতালের মালিকের সাথে পরামর্শ করে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সিজারের সিদ্ধান্ত নিয়ে রোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকে কিছু কাগজপত্র স্বাক্ষর করে নেয়।
পরে ওটিতে নিয়ে ডাক্তার ২ ঘণ্টা শরীফার অপারেশন করে। কিন্তু রোগীর অবস্থার অবনতি হলে তাকে ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়। তারপরও তার অবস্থার উন্নতি না হলে বেগতিক দেখে কুমিল্লা হাসপাতালে রেফার করে। বেশি রক্তক্ষরণের ফলে কুমিল্লা নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রসূতির মৃত্যুর খবরে তার আত্মীয়স্বজন ক্ষুব্ধ হয়ে ওই হাসপাতালে হামলা চালায়। প্রসূতি আত্মীয় আরজুদা বেগম রোজি বলেন, সার্জারি ডাক্তার না হয়েও ভুয়া পরিচয় দিয়ে ইচ্ছে করে তাকে মেরে ফেলেছে। আমরা বলার পরও সে রোগীকে সময়মতো রেফার করেনি, মারা যাওয়ার পর রেফার করে। আমি এর সঠিক বিচার চাই, আর যেন নবীনগরে এঘটনা না ঘটে। হাসপাতালের মালিক ধৃত ফরিদ আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ভর্তির সময় রোগীর অবস্থা খুবই খারাপ ছিল, সকল নিয়মনীতির মাধ্যমেই সিজার করানো হয়। একের পর এক এসব মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ জনগণের দাবি- এ প্রাইভেট হাসপাতালটিকে যেন মনিটর করা হয়, সরকারি নিয়মনীতির মধ্যে চলছে কিনা এবং আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক ।
এব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম সিকদার বলেন, নিহতের স্বামী মামলা করায় ওই হাসপাতালের মালিক ফরিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, ওই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত











