,

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

news-image

বিনোদন ডেস্ক : দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। নাটকটি শেষ হয়েছে বেশ কিছুদিন। সেই রেশ থাকতেই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এনেছেন ‘ফিরে আসার গল্প’।

‘এটা আমাদেরই গল্প’-এর মতো ‘ফিরে আসার গল্প’-এর প্রেক্ষাপটও পরিবার। তাই দর্শকের আগ্রহ ও প্রত্যাশা ছিল তুমুল। নিরাশ করেননি নির্মাতা রাজ। গতকাল ৭ অক্টোবর প্রথম পর্বেই ইউটিউব ভিউয়ের দিক থেকে চমক দিয়েছে ধারাবাহিকটি। দ্বিতীয় পর্বেও করেছে বাজিমাত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ফিরে আসার গল্প’-এর প্রথম এপিসোডের ভিউ সাড়ে পাঁচ মিলিয়নের ঘর ছাড়িয়েছে। অন্যদিকে আজ বেলা বারোটায় প্রচারিত দ্বিতীয় এপিসোডটি ৬ ঘণ্টায় ইউটিউবে দেখেছেন ১৩ লাখের অধিক দর্শক। সব মিলিয়ে বলাই যায় ধারাবাহিকটির কাছে মিলিয়ন ভিউ যেন ডালভাত!

নাটকটি যে দর্শকের মন কেড়েছে তার প্রমাণ মন্তব্যের ঘর। এক দর্শক লিখেছেন, “এটা আমাদেরই গল্প” নাটকের ভক্তরা কে কে “ফিরে আসার গল্প” নাটকের অপেক্ষায় ছিলেন।’ আরেকজন লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো…আমরা খুব আনন্দিত। যারা এই নাটকের অভিনেতা যুক্ত আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’ অন্যরাও মন্তব্যের ঘর ভরিয়েছেন প্রসংসাসূচক সব বাক্যে।

‘ফিরে আসার গল্প’-এ রয়েছেন জনপ্রিয় শিল্পী তানজিম সাইয়ারা তটিনী ও খায়রুল বাসার। এছাড়াও দেখা যাচ্ছে এজাজুল ইসলাম, ফয়জুল ইয়ামিন, মুকিত জাকারিয়াসহ অনেককে। তবে ধারাবাহিকটির বড় চমক হচ্ছেন জাহিদ হাসান ও শহিদুজ্জামান সেলিম। জনপ্রিয় দুই অভিনেতাকে এক ফ্রেমে বেঁধেছেন রাজ।

প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘ফিরে আসার গল্প’। জানা গেছে প্রথম লটে ১০ পর্বের শুটিং হয়েছে ধারাবাহিকটির। ১০ অক্টোবর পর্যন্ত হবে ১৮ পর্বের শুটিং। ৫২ পর্বের হবে ধারাবাহিকটি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’