সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় রক্তাক্ত ‍মানুষ, সবাই ছবি তুলতেই ব্যস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুনেতে ‍সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় এক তথ্যপ্রযুক্তিকর্মী (২৫) রাস্তায় পড়ে রইলেন। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিতে পারলে হয়তো তিনি বেঁচে যেতেন। কিন্তু পথচারীরা সাহায্যর বদলে ব্যস্ত রইলেন রক্তাক্ত ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছবি তুলতে বা ভিডিও করতে। অবশেষে বিনা চিকিৎসায় প্রাণ হারালেন ইঞ্জিনিয়ার সতীশ প্রভাকর মেটে। নিহত মেটে ঔরঙ্গাবাদের বাসিন্দা, থাকতেন মোশিতে। কাজ করতেন ভোসারিতে।

সতীশকে ওভাবে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন কার্তিকরাজ কেটে নামের এক ব্যক্তি, যিনি পেশায় দন্ত চিকিৎসক। তিনিই রক্তাক্ত ইঞ্জিনিয়ারকে পিম্পিরিতে যশবন্তরাও চহ্বন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।ওই দন্ত চিকিৎসক জানিয়েছেন, তিনি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ইনদ্রায়ানিনগরে বিশাল ভিড় লক্ষ করেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছেন। রক্ত ভেসে যাচ্ছিল, কিন্তু জ্ঞান ছিল তার। তরুণের মুখটি অর্ধেক কাপড়ে ঢাকা ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা ঘটনার ছবি বা ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন। কারও আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনে হয়নি।

তারপর আহত যুবককে একটি অটোয় তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় চোট ছিল, সঙ্গে নাক-মুখ দিয়ে মারাত্মক রক্ত বেরোচ্ছিল। পেটে গাড়ির চাকা চলে যাওয়ার দাগও ছিল। অটোতে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আর যুবককে বাঁচানো সম্ভব হয়নি, আক্ষেপ এই দন্ত চিকিৎসকের।
সূত্র : এবিপি

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট