,

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি : যুক্তরাজ্য

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পররাষ্ট্র এবং কমনওয়েলথ অফিস (এফসিও)’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক ক্ষেত্রে আদৌ কোনো উন্নতি ঘটেনি। ২০১৬ সালে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতায় নিপীড়ন, উগ্রপন্থী হামলা, ধর্মীয় সংখ্যালঘুদের উপর সামপ্রদায়িক আক্রমণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পরিস্থিতির উপর ‘মানবাধিকার এবং গণতন্ত্র’ শীর্ষক এক প্রতিবেদন তৈরি করে যুক্তরাজ্য।

এই প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার এফসিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোতে ২০১৬ সালের মধ্যে আদৌ কোনো পরিবর্তন ঘটেনি। ওই বছরের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহতের ঘটনা উল্লেখ করে বলা হয় সন্ত্রাসের ক্ষেত্রে সরকারে জিরো মাত্রার দৃষ্টিভঙ্গির মাঝে একের পর এক এ ধরনের হামলার ঘটনা বেড়ে চলেছে। যা উদ্বেগের বিষয়।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে অযৌক্তিক গ্রেফতার, নির্যাতন, গুম-খুন এবং নারী-শিশু নির্যাতন অব্যাহত রয়েছে। আর এসব ঘটনার সাথে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জড়িত থাকার ব্যাপক অভিযোগ রয়েছে। এমনকি সংখ্যালঘু রাখাইন সমপ্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় রাষ্ট্রীয় বাহিনী জড়িত থাকায় এই উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। মৃত্যুদণ্ডের ঘটনাও দিন দিন দেশটিতে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম-হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে যেসব অভিযোগ উঠেছে সে ব্যাপারে সরকারের তদন্ত প্রতিবেদন বিশ্বাসযোগ্য নয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে