সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পাচারচক্রের কবল থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মানবপাচারকারী চক্রের কবল থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্পেশাল অপারেশন্স ইন্টিলিজেন্স বিভাগের একটি দল অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তিন বাংলাদেশি মানপাচারকারীদের এজেন্ট হিসেবে কাজ করছিল। তারাই ওই ১৪জনকে বাড়িটিতে আটকে রেখেছিল। এদের তিনজনকে ওই বাড়ি থেকেই আটক করা হয়েছে।

এক বিবৃতিতে মুস্তাফার আলি বলেছেন, ইমিগ্রেশন দলটি দুটি কক্ষে ১৪ জনকে গাদাগাদি করে রাখা অবস্থায় দেখতে পেয়েছে। তাদের কাছে থেকে ২০টি ফোন এবং এক এজেন্টের কাছ থেকে ২৮ হাজার ৫০০ রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) উদ্ধার করা হয়েছে। ওই ১৪ জনের কাছ থেকে অর্থ পাওয়ার আগ পর্যন্ত এজেন্টরা তাদেরকে আটকে রাখতে চেয়েছিল। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা