,

কমোডে পাইথন, নিতম্বে কামড় খেলেন একজন নারী!

news-image

অনলাইন ডেস্ক : বাংলায় উচ্চারণ করতে গেলে থাইল্যান্ড নিবাসী উক্ত নারীর নাম ‘ফানারাত চাইবুন’। বয়স ৪২ এর কাছাকাছি। নিত্য দিনের মতোই শৌচকার্য করতে কমোড ব্যবহার করছিলেন তিনি। কিন্তু হঠাৎ তিনি তার পশ্চাতে ব্যথা অনুভব করেন। কমোড থেকে উঠে যা দেখলেন তিনি, তাতে সামলে নিতে পারলেন না নিজেকে! একটি পাইথন মাথা বের করে আছে সেখানে! আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে বাইরে বের হয়ে আসেন ফানারাত। শারীরিক ও মানসিকভাবে আহত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফানারাত এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে- ডাক্তারদের সব ঘটনা খুলে বলার মতো অবস্থা ছিল না তার। যা হোক, পরবর্তীতে ফানারাতের পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসা দেওয়া হয় তাকে।

উল্লেখ্য, পাইথনের কামড় বিষাক্ত না হলেও ব্যাকটেরিয়ায় ঠাসা। সংক্রমণ এড়াতে তাকে কিছু ওষুধ দিয়েছেন চিকিৎসকেরা। তার শারীরিক অবস্থা এখন ভালোই বলা চলে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, তার বাড়ি থেকে সাপের আনাগোনা দূর হয়নি এখনও। বাড়িতে ঢোকার মুখে সিঁড়ির কাছে আবারও সাপ দেখতে পায় ফানারতের ১৫ বছর বয়সী মেয়ে। থাই পুলিশ ধারণা করছে- তার বাড়ির নিচে কোনো একটি গহ্বর রয়েছে, যেখানে সাপের বসবাস রয়েছে।

সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে