,

‘সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনের শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা অক্সফাম বলেছে, সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরার প্রকোপ ঘটেছে ইয়েমেনে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী যুদ্ধ এবং পুরোপুরি অবরোধের শিকার হওয়ায় এ রোগের প্রকোপ ঘটেছে দেশটিতে।

অক্সফাম আজ (শুক্রবার) বলেছে, তিন মাসে দেশটিতে তিন লাখ ৬০ হাজারের বেশি ব্যক্তি সন্দেহজনক কলেরায় আক্রান্ত হয়েছে। ২০১১ সালে ভূমিকম্পের পর হাইতিতে কলেরা আক্রান্ত হয়েছিল তিন লাখ ৪০ হাজার মানুষ। ইয়েমেনের কলেরা আক্রান্তদের সংখ্যা হাইতিকেও ছাড়িয়ে গেছে।

অক্সফামের মানবিক বিষয়ক পরিচালক নিগেল তিমিন্স বলেন, আধুনিককালে কলেরা আক্রান্তদের হিসাব রাখার ব্যবস্থা চালু করার পর থেকে একটি দেশে এক বছরে এ রোগে যত মানুষ আক্রান্ত হয়েছে ইয়েমেনে তিন মাসে আক্রান্ত হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক মানুষ।

অক্সফাম আরো বলেছে, এপ্রিল মাস থেকে কলেরার প্রকোপ দেখা দেয়ার পর ইয়েমেনে দুই হাজার মানুষ মারা গেছে। ব্যাপক আকারে কলেরার প্রকোপ দেখা দেয়ায় এ রোগ ঠেকানোর জন্য যথাযথ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তিমিন্স। কিন্তু এ পর্যন্ত প্রয়োজনীয় অর্থের অর্ধেকেরও কম পাওয়া গেছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে