,

চীনকে পরোয়া করে না ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :চীনের যুদ্ধের হুমকিতে ভারত মোটেও ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৃহস্পতিবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিবৃতিতে সুষমা ওই মন্তব্য করেন। তিনি বলেন, চীন আক্রমণ করলে নিজেদের রক্ষা করার মতো যথেষ্ট সক্ষমতা ভারতের রয়েছে।

বিতর্কিত সীমান্ত এলাকা ডোকালাম থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার না করলে ভারতকে ‘গুরুতর ফল’ ভোগ করতে হবে বলে চীনের সরকারি গণমাধ্যমে একনাগাড়ে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। চীনের দাবি, ভারত যতক্ষণ না ডোকালাম থেকে সেনা সরাচ্ছে ততক্ষণ কোনো আলোচনা কিংবা দ্বিপক্ষীয় বৈঠকও হবে না।

এ প্রসঙ্গে সুষমা বলেন, ভারতকে যদি ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে হয়, তা হলে চীনকেও সেখান থেকে সেনা সরিয়ে নিতে হবে। ১৬ জুন যে ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, চীনের সেই পদক্ষেপ মেনে নেয়া ভারতের পক্ষে মোটেও সম্ভব ছিল না বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ত্রিদেশীয় সীমান্ত লঙ্ঘন করবে বলে ওরা সেদিন বুলডোজার ও নির্মাণ সরঞ্জাম নিয়ে এসেছিল। এটা আমাদের নিরাপত্তা পরিস্থিতিকে বিঘ্নিত করতে পারত।’

সুষমা সকলকে আশস্ত করে বলেন, ‘বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ভারত-চীন সীমান্ত উত্তেজনা নিয়ে আমরা কথা বলছি। দেশবাসীর চিন্তা করার কোনো কারণই নেই। কারণ, প্রায় সব দেশ ওই ইস্যুতে ভারতের পাশে আছে। সূত্র : এনডিটিভি ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে