,

তোতা পাখির সাক্ষ্যে খুনির কারাদণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে তোতা পাখির সাক্ষ্যে স্বামীকে হত্যায় দণ্ড হয়েছে এক স্ত্রীর। গেলেনা ডুরাম ২০১৫ সালে তার স্বামী মার্টিনকে ওই পাখিটির সামনে গুলি করে হত্যা করেছিলেন।

পরে তিনি একই বন্দুকের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তোতা পাখিটি আফ্রিকান প্রজাতির। তার নাম ‘বাড’।

যখন গেলেনা তার স্বামী মার্টিনকে গুলি করতে উদ্যত হয়েছিল, তখন মার্টিন চিৎকার করে বলেছিলেন ‘ডোন্ট শুট’। সেই কথাটি তোতা পাখিটি হত্যাকাণ্ডের রাতে পুনরাবৃত্তি করতে পেরেছিল। এ কারণে সাক্ষী হিসেবে আদালত তা গ্রহণ করেছে বলে জানান মার্টিনের সাবেক স্ত্রী ক্রিশ্চিয়ানা কেলার।

৪৯ বছর বয়সী ডুরাম স্বামীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হলেও তিনি বেঁচে যান।

মার্টিনের মা লিলিয়ান বলেন, এটা ছিল নির্দয় হত্যাকাণ্ড। দুই বছর পর সুবিচার পাওয়া গেল। মামলার প্রসিকিউটর অবশেষে তোতা পাখির কণ্ঠকে ট্রায়ালে প্রমাণ হিসেবে গ্রহণ করেন, তখন অবশ্য দুই বছর পার হয়ে গেছে। তা না হলে মামলা অনেক আগেই ডিসমিস হয়ে যেত।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে