,

সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদ-বদল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে ব্যাপক রদ-বদল এনেছেন সৌদি বাদশাহ সালমান। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন।

রাজকীয় নিরাপত্তা দেখ-ভাল করার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকেও সরিয়ে দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

ক’দিন ধরেই রদবদলের খবর আসছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব থেকে। ভ্রাতুষ্পুত্রের জায়গায় নিজের পুত্রকে আকস্মিক যুবরাজ ঘোষণার খবর পুরনো হতে না হতেই এবার এসেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার খবর।

রাজ-নিরাপত্তার সাথে জড়িত উঁচু পদগুলোতে ব্যাপক পরিবর্তন এনেছেন সৌদি বাদশাহ সালমান। নতুন করে গঠন করেছেন একটি নিরাপত্তা এজেন্সি বা ‘সিকিউরিটি কাউন্সিল’।

এই এজেন্সিতে, একই ছাতাতলে কাজ করবে কাউন্টার টেররিজম অ্যান্ড ডোমেস্টিক ইন্টেলিজেন্স বা সন্ত্রাস বিরোধী ইউনিট এবং সৌদির অভ্যন্তরীণ গোয়েন্দা-বাহিনী।

রাজ-নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধানকে-ও তার পদ থেকে সরিয়ে দিয়ে নিয়োগ দেয়া হয়েছে নতুন আরেকজনকে।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যিনি মাত্র ক’দিন আগেই আকস্মিকভাবে যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন, তার টিমেও এসেছে পরিবর্তন।

বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ-এরই যুবরাজ এবং ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারীর দায়িত্ব পান বাদশার নিজের পুত্র সালমান।

সৌদি নিরাপত্তাখাতে যে ব্যাপক রদ-বদল এসেছে, তা জানা গেছে বৃহস্পতিবারে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র প্রকাশিত খবরের বরাতে।

নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি যে সব পরিবর্তন এসেছে তার সঙ্গে সঙ্গতি রেখে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখতেই আনা হয়েছে এই পরিবর্তন।

নতুন যে সিকিউরিটি এজেন্সি গঠিত হয়েছে এর প্রধানের দায়িত্ব পেয়েছেন আব্দুলাজিজ বিন মোহাম্মদ আল-হাওয়াইরিনি। নতুন এই এজেন্সির সকল তথ্য জানিয়ে এই জেনারেল সরাসরি সৌদি বাদশার কাছে রিপোর্ট করবেন।

রয়াল গার্ডের জেনারেল হামাদ আল-আওহালীর জায়গায় স্থালিভিষিক্ত হয়ে নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন জেনারেল সুহেইল আল-মুতিরি। আর এজেন্সি প্রধানের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল-কুয়ওয়াইজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে