,

পুনর্জন্মে স্বামী হয়েছে বাছুর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পাঁচ মাস বয়সী একটি বাছুর। দেশটির উত্তর-পূর্বাংশের প্রদেশ ক্রাতির বাসিন্দা ৭৪ বছরের খজম হাংয়ের দাবি প্রায় এক বছর আগে মারা যাওয়া তার স্বামী টোল খাট সেই বাছুর হয়ে পুনর্জন্ম নিয়ে এসেছে।

রয়টার্স টেলিভিশনকে খজম হাং জানিয়েছেন, প্রতিদিন শতাধিক লোক বাছুরটি দেখতে তার বাড়িতে আসছে।

তিনি বলেন, ‘ আমার বিশ্বাস বাছুরটি আমার স্বামী। কারণ আমার স্বামী যখন বেঁচে ছিল তিনি ওই সময় যা যা করতেন বাছুরটি হুবহু সেসব কাজ করছে।’

খজম হাং বলেন, ‘ আমি তাকে রেখে দেব এবং আমৃত্যু তার যত্ন নেব।’

ফেসবুকে বাছুরটির ঘরে প্রবেশ ও অন্যান্য কর্মকাণ্ড দেখে ওই গ্রামে গিয়েছিলেন থাচ ভিন নামে এক তরুণী। তিনি বলেন, ‘ এভাবে কোনো বাড়ির ভেতরে বাছুরের প্রবেশকে অস্বাভাবিক ভাবতাম আমি। তাই বিষয়টি নিজের চোখে দেখতে এই গ্রামে এসেছি আমি।’

কাঠের ওই বাড়িটিতে বাছুরটিকে খাওয়ানো, গোসল করানো এবং টোল খাট যে বালিশে ঘুমাতেন সেখানেই তাকে শোয়ানো হয়।

প্রসঙ্গত, কম্বোডিয়ার ৯৫ শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের বিশ্বাস মানুষ মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় পৃথিবীতে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে