,

‘খালেদা ফিরবেন কি-না সন্দেহ আছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন কি-না তা নিয়ে জনমনে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যশোর জেলার সব থানা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের সঙ্গে যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।

‘খালেদা জিয়া দেশে ফিরবেন না এটা আহাম্মকও বিশ্বাস করবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, জনমনে যে সন্দেহ, সে সন্দেহকে এখনই একেবারে তুচ্ছজ্ঞান করে উড়িয়ে দেয়ার সময় আসেনি। সময়ই বলে দেবে, তিনি দেশে আসছেন, কি আসছেন না।

তি‌নি বলেন, আমরা চাই- বিএনপি নেত্রী দেশে ফিরে আসুক, সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসুক। ষড়যন্ত্রের পথ ছেড়ে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক। একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন আমরাও চাই।

নির্বাচন সামনে রেখে বিএনপি নেত্রী যতই ষড়যন্ত্রের জাল বুনুক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, আগামীতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হবে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবেন। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে