সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের দামামা: সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন

news-image

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ভারতকে কোন পাত্তাই দিচ্ছে না চীন। যুদ্ধের হুঙ্কার দিয়ে ভারত সীমান্তের নিকটে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনের এমন অবস্থানে ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তর তিব্বতে বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জামসহ চীন সেনাবাহিনী ইতিমধ্যে পৌঁছে গেছে। অন্য একটি সূত্র বলছে, গত মাসের শেষ থেকেই তিব্বতে ভিড় জমায় চীন সেনাবাহিনী। উত্তর তিব্বতের কুনলুন পর্বত এলাকা ভরে গেছে চীনের বিভিন্ন সামরিক সরঞ্জামে। সীমান্ত উত্তেজনার মধ্যেই ব্যাপক সেনা মোতায়েনের বিষয়টি ভারত-চীন যুদ্ধের বিষয়টি উস্কে দিচ্ছে।

জানা গেছে, সামরিক সরঞ্জামগুলি সড়ক ও রেলপথে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের তত্ত্বাবধানে নিয়ে আসা হয়েছে। এদিকে ঝিনজিয়াং এবং তিব্বতে নজরাদারি চালানো অব্যাহত রেখেছে চীন। চলতি সপ্তাহে তিব্বতে চীনা সেনাবাহিনী যে লাইভ-ফায়ার ড্রিল অনুশীলন করেছেন সেটিও অত্যন্ত অত্যাধুনিক। ভারত সরকারও চীনের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তবে দুই দেশের ডোকালামের সীমান্ত পরিস্থিতির জন্যে ভারতকেই পুরোপুরি দায়ী করেছে চীন। চীন দাবি করে আসছে, সেখানে ভারতীয় সেনাবাহিনী জোর করে চীনা ভূখন্ডে অনুপ্রবেশ করেছে। ভারতীয়দের অনুপ্রবেশ রুখতেই চীনা সৈন্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ভৌগলিকভাবে ডোকালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। অঞ্চলটি ভারত, চীন এবং ভুটানের সীমান্ত ঘেঁষে অবস্থিত। কৌশলগতভাবেও জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোকালামের কর্তৃত্ব নিজেদের মধ্যে নেয়ার জন্যই ভারত-চীন মুখোমুখি অবস্থান নিয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট