,

ব্যাটিং-বোলিং না করেও ম্যাচ-সেরা!

news-image

স্পোর্টস ডেস্ক :জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টে ১১ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছেন রঙ্গনা হেরাথ। এক টেস্টের সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত করার আগে নির্বাচন করতে হবে ম্যাচ-সেরাও। মজাটা হচ্ছে, ম্যাচ ও সিরিজ-সেরা হয়েছেন দুজন । আগেই বলা হয়েছে, সিরিজ-সেরা হেরাথ। আর ম্যাচসেরা চতুর্থ ইনিংসে অপরাজিত ৮০ রান করা আসেলা গুনারত্নে।

ক্রিকেটে অবশ্য এমন বিচিত্র ঘটনা নতুন নয়। ২০১২ সালের আগস্টে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ম্যাচ-সেরা হয়েছিলেন ২৭ রানে ৩ উইকেট নেওয়া ইরফান পাঠান। কিন্তু সিরিজ-সেরা হলেন ৪৮ বলে ৬৮ রান করা বিরাট কোহলি। ভারত ম্যাচটা জিতেছিল ৩৯ রানে। সিরিজ-সেরার পুরস্কার হিসেবে কোহলি পেলেন বাইক। অর্থাৎ ৬৮টি রান করে পেয়ে গেলেন আস্ত একটা মোটর বাইক।

সমাজে ‘কৃপণ’ ব্যক্তির সমাদর না থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে কৃপণ বোলিংয়ের যে ভীষণ মূল্য আছে, সেটির আদর্শ উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের ক্যামেরন কাফি। ২০০১ সালের জুনে হারারেতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছিল উইন্ডিজ। ক্যারিবীয় পেসার কাফি বোলিং করার সময় হয়ে উঠলেন ভীষণ কৃপণ। জিম্বাবুয়ে প্রথম ১৯ ওভারে ২ উইকেট তুলতে পারল মাত্র ৫৯! না, কাফি একটিও উইকেট পাননি। এক স্পেলে টানা ১০ ওভার বোলিং করে দিলেন ২০ রান। জিম্বাবুয়ে সেই যে পিছিয়ে পড়ল, ম্যাচটা আর জিততেই পারল না। সবাইকে চমকে কৃপণ বোলিংয়ের জন্য ম্যাচ-সেরা ‘কোনো রান না করা’, ‘কোনো উইকেট না নেয়া’ কাফি!

১৯৮৬ সালের নভেম্বরে শারজায় কোর্টনি ওয়ালশের তোপে ৪৩.৪ ওভারে পাকিস্তান গুটিয়ে গেল ১৪৩ রানে। ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যটা সহজে টপকে গেল ক্যারিবীয়রা। কিন্তু ম্যাচ-সেরার পুরস্কার উঠল এমন একজনের হাতে যিনি ব্যাটিং-বোলিং কিছুই করেননি—গাস লগি! কেন? লগি সেদিন তিনটা ক্যাচ নিয়েছিলেন, দুটি রানআউট করেছিলেন—এর মধ্যে একটি আবার জাভেদ মিয়াঁদাদের। লগি ছাড়া আর কাউকে তাই ম্যাচ-সেরার পুরস্কার দেওয়ার মানে খুঁজে পাননি বিচারকেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে