সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি সেনাপ্রধানের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গত শুক্রবার বাস্তিল দিবসের প্যারেডে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও সেনাপ্রধান ডি ভিলিয়ার্স (ডানে দাঁড়ানো)
আন্তর্জাতিক ডেস্ক : সামরিক বাজেট কমানো নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মতভেদের কারণে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ফ্রান্সের সেনাপ্রধান।

এক বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল পিয়েরে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ফ্রান্সের সুরক্ষার জন্য প্রয়োজন মতো আর্মি মডেল কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারব না।’

গত সপ্তাহে ফরাসি সরকার ঘোষণা দেয়, বাজেট ঘাটতি কমাতে চায় তারা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্তর অনুযায়ী, বাজেট ঘাটতি ৩ শতাংশের নিচে রাখতে চায় ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ ক্ষেত্রে সামরিক বাহিনীর মধ্য থেকে কোনো ভিন্নমত গ্রহণ করবেন না তিনি।

এনামুয়েল ম্যাক্রোঁ একটি সংবাদপত্রকে বলেছেন, ‘যদি কোনো বিষয়ে সেনাপ্রধান ও প্রেসিডেন্টের মধ্যে মত পার্থক্য হয়, তাহলে সেনাপ্রধান সরে যাক।’ ফ্রান্সের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার ইন চিফ) হলেন প্রেসিডেন্ট। সর্বাধিনায়ক ম্যাক্রোঁ এ-ও বলেছেন, তিনি যত সময় চেইন অব কমান্ড মানবেন, তত সময় জেনারেলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে সেনাপ্রধান ডি ভিলিয়ার্স বলেছেন, প্রেসিডেন্ট যেন তার ইস্যুর সঙ্গে তাকে গুলিয়ে না ফেলেন।

২০১৭ সালে ৯৭৫ মিলিয়ন ডলার সামরিক বাজেট কমাতে চায় ফ্রান্স। এর সঙ্গে একমত নন সেনাপ্রধান ডি ভিলিয়ার্স।

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস