সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনি স্কার্ট পরা সেই মডেলকে ছেড়ে দিয়েছে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে মিনি স্কার্ট পরে ঐতিহাসিক দুর্গে হেঁটে যাওয়া সেই মডেলকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারীকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে করা মামলাও তুলে নেওয়া হয়েছে।

এরআগে মিনি স্কার্ট পরে ঐতিহাসিক দুর্গে হেঁটে বেড়ানো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর ওই তরুণী মডেলকে গ্রেফতার করে সৌদি পুলিশ। দেশটির আইন অমান্য করে ‘অশোভন’ পোশাক পরায় তার বিরুদ্ধে পুলিশ মামলা করে।

ভিডিওতে দেখা গেছে, খুলুদ নামের ওই তরুণী মিনিস্কার্ট ও ছোট জামা পরে রাজধানী রিয়াদের ১৫৫ কিলোমিটার উত্তরে উশায়কির নামে একটি ঐতিহাসিক দুর্গের ভেতরের ফাঁকা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।

তবে অভিযুক্ত তরুণী পুলিশকে বলেছেন, তিনি একজন পুরুষ অভিভাবককে নিয়ে সেখানে গিয়েছিলেন। আর স্ন্যাপচ্যাটে ভিডিওটি তিনি নিজে আপলোড করেননি।

গত সপ্তাহের শেষের দিকে ওই ভিডিও স্ন্যাপচ্যাটে পোস্ট করা হয়। এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়।

সৌদি আরবের প্রকাশ্য স্থানে মুসলিম নারীদের ঢিলা আলখাল্লা জাতীয় পোশাক ও মাথায় হিজাব পরার রীতি।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড