সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে ১০০ মিটার ও রিলেতে দৌড়ে বোল্টের অবসর

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৬ রিও অলিম্পিকের পরই জানিয়েছিলেন লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষে বিদায় জানাবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে। কিন্তু কিছুদিন আগে উসাইন বোল্ট জানান, সিদ্ধান্ত পাল্টাতেও পারেন তিনি। তবে জ্যামাইকান গতিদানব আজ নিশ্চিত করেছেন, লন্ডনে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়াবেন; এরপরই অবসরে যাবেন।

আটবারের অলিম্পিক সোনা জয়ী ৩০ বছর বয়সি বোল্ট বলেছেন, ‘আমার লক্ষ্য লন্ডনে জয়। জয়ী চিরকুটের ওপর অবসর নিতে চাই আমি।’

লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ৪ থেকে ১৩ আগস্ট। ছেলেদের ১০০ মিটারের ফাইনাল হবে ৫ আগস্ট শনিবার। আর ৪*১০০ মিটার রিলে হবে এর পরের শনিবার, যেখানে শেষবারের মতো ট্র্যাকে নামবেন বোল্ট।

২০০৮ বেইজিং, ২০১২ লন্ডন ও ২০১৬ রিও- সর্বশেষ তিনটি অলিম্পিক গেমসেই ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট। গড়েন ‘ট্রিপল ট্রিপল’-এর কীর্তি। কিন্তু সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে বেইজিং অলিম্পিকে ৪*১০০ মিটার রিলেতে জেতা সোনা হারাতে হয় তাকে।

গত জুনে ঘরের মাঠে শেষবারের মতো ট্র্যাকে নামেন বোল্ট। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে শুক্রবার মোনাকোতে ডায়মন্ড লিগে ১০০ মিটারে দৌড়াবেন এই গতিদানব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা