শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খলিফা’ আবুবকর বনাম কথিত আমিরুল মু’মিনিন মোল্লা ওমর

ac02f8da4e6c842eb53ccc8c48c2a10b_XL

২৮ জুলাই: আইএসআইএল-এর স্বঘোষিত খলিফা আবুবকর আল বাগদাদির পর এবার সরব হয়ে উঠলেন স্বঘোষিত আমিরুল মু'মিনিন মোল্লা ওমর।


তালেবানের এই নেতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে নিজেকে তালেবানদের রাষ্ট্র ' আমিরাতে ইসলামী'র 'খাদিমুল ইসলাম আমিরুল মু'মিনিন' বলে উল্লেখ করেছেন।


ওমর দাবি করেছেন যে আফগানিস্তানের পরিস্থিতি এখন 'মুজাহিদদের' অনুকূলে রয়েছে।


তিনি বলেছেন, আশপাশের দেশগুলোতে বা বিশ্বের অন্যান্য অঞ্চলে হস্তক্ষেপের কোনো ইচ্ছে তার নেই, কিন্তু অন্যদের শত্রুতাও তিনি সহ্য করবেন না। 
ওমর তালেবানদের ওপর হামলা বন্ধ করতে আফগান পুলিশ ও সেনাদের আহ্বান জানান।


এই বিবৃতির শেষে তিনি নিজের নাম উল্লেখ করেছেন এভাবে: খাদিমুল ইসলাম আমিরুল মু'মিনিন আল মোল্লা মুহাম্মাদ ওমর আল মুজাহিদ।


জানা গেছে, আইএসআইএল-এর সমর্থকরা মোল্লা ওমরের এই বিবৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে আলকায়দা ওমরের এই বিবৃতিকে সমর্থন জানিয়েছে।


উল্লেখ্য, আলকায়দা, আননুসরা, তালেবান ও আইএসআইএল প্রায় সমধর্মী গ্রুপ হওয়া সত্ত্বেও নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং বিরোধ রয়েছে। আইমান আল জাওয়াহেরি বিশ্বব্যাপী এক খলিফার নেতৃত্বে খিলাফত প্রতিষ্ঠা সংক্রান্ত বাগদাদির ধারণার বিরোধী, বরং নানা দেশে কথিত ইসলামী আমিরাত প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী। কথিত খলিফা বাগদাদি ও তার সমর্থকরা তাদের নেতৃত্বের এবং চিন্তাধারার বিরোধিতার কারণে আলকায়দা প্রধান জাওয়াহেরি ও আন নুসরার প্রতিদ্বন্দ্বী নেতাদের কাফির বলে ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। 

 

 

মোল্লা ওমর এখন পর্যন্ত বাগদাদির সমর্থনে কিছু বলেছেন বলে জানা যায়নি।  ওয়াহাবি-তাকফিরি গ্রুপগুলোর মধ্যে আইএসআইএল-কে সবচেয়ে উগ্র ও চরমপন্থী বলে মনে করা হয়।

 রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান