সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে কথা বলতে না দেওয়ায় মেজরকে সেনার গুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোনে কথা বলতে না দেওয়ায় ভারতের এক সেনা গুলি করে হত্যা করলেন কর্তব্যরত মেজরকে।

এর মধ্য দিয়ে ভারতের সশস্ত্র বাহিনীতে যুক্ত হলো আরো একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড।

সোমবার রাতে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই সেনা ও মেজর দায়িত্ব পালন করছিলেন। নায়েক কাথি রেসান তার কাছে থাকা এক-৪৭ রাইফেল দিয়ে মেজর সিকার থাপার ওপর গুলি চালান। ২০১১ সালে সামরিক বাহিনীতে যোগ দেন মেজর থাপা।

দায়িত্ব পালনের সময় ভারতীয় সেনাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। মনযোগ হারানো, শত্রুপক্ষ ও সন্ত্রাসীদের কাছে সহজেই শনাক্ত হওয়ার আশঙ্কায় মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না সেনাদের।

নায়েক কাথি রেসান মুঠোফোনে কথা বলতে জিদ করলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন মেজর সিকার থাপা। এ সময় ফোনটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুব্ধ হয়ে কাথি রেসান সিকার থাপাকে গুলি করেন এবং এতে তার মৃত্যু হয়।

ভারতের সশস্ত্র বাহিনীর ১৫ লাখ সদস্যের মধ্যে প্রতিবছর প্রায় ১০০ সেনা অপঘাতে মারা যান। আত্মহত্যা, পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদে পরস্পরকে হত্যা এসব মৃত্যুর কারণ। তবে অবষাদে ভোগা সেনাদের মানসিক অবস্থার উন্নতিতে পদক্ষেপও নিয়েছে ভারত।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা