সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুলের স্বপ্ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার

news-image

স্পোর্টস ডেস্ক : বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর এখনো অনিশ্চিত। দুটি টেস্ট খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা স্মিথদের। অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়েই বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে। অসিদের বিপক্ষে এই সিরিজে সাফল্য পেতে খুবই আশাবাদী দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মুমিনুল হক। তাঁর বিশ্বাস নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই সিরিজের দুটি ম্যাচেই জিততে পারে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের আগে মুমিনুলের আত্মবিশ্বাস বেশ তুঙ্গে। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ সম্পর্কে তিনি বলেন, ‘সর্বশেষ টেস্টগুলোতে আমরা যেভাবে খেলেছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচই আমাদের পক্ষে জেতা সম্ভব। আমার লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা। ১-১ ব্যবধানে সিরিজ সমতা হলেও খারাপ হবে না।’

এই সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত লক্ষ্য কী, এমন এক প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, ‘সত্যি কথা বলতে কী, কোনো ব্যক্তিগত লক্ষ্য ঠিক করিনি আমি। তবে আমার সব সমই লক্ষ্য থাকে দলের জন্য ভালো খেলা।’

টেস্টে নিয়মিত হলেও বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন মুমিনুল। তাহলে কি তাঁর নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা লেগে গেছে? তা নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহী নন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘যদি কিছু মনে না করেন, বিষয়টি আমাকে মনে করিয়ে না দেওয়াই ভালো হবে। তা ছাড়া আমি চেষ্টা করছি এই বিষয়টি যেন আমার মাথায় না ঢোকে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা