সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলিই বিশ্বের সেরা : মোহাম্মদ আমির

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইনটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং কোহলির মধ্যে বর্তমানে সেরা ব্যাটসম্যান কে? এমন প্রশ্নের জবাবে ২৫ বছর বয়সী এ পেসার পুনরায় বলেন, ‘তারা সকলেই ভাল তবে নির্দিষ্ট করে বিরাট কোহলি।’

গত মাসে ইংল্যান্ডে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে পরিচিত ভারতীয় দলকে নিজের ওপেনিং স্পেলেই ধসিয়ে দেন আমির। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কোহলি, শিখর ধাওয়ান এবং রোহিত শর্মার তিন উইকেটই দখল করেন ম্যাচ ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকা আমির। ফাইনালে কোহলির ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারাতে পাকিস্তানের পক্ষে মুল ভূমিকাও রেখেছেন তিনি।

চ্যাট অধিবেশনে পাকিস্তানী এ পেসার নিজের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের উইকেট শিকারের আনন্দের কথাও উল্লেখ করেন। চ্যাম্পিয়ন্স লিগে ২০০৯ আসরে লিগ প‡র্বে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত ম্যাচে ৮ রান করা টেন্ডুলকারের উইকেট শিকার করেছিলেন আমির। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা