,

পার্লামেন্টে বুকের দুধ খাওয়ানো অস্ট্রেলীয় এমপির পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে ইতিহাস সৃষ্টি করা অস্ট্রেলীয় সিনেটর লারিসা ওয়াটার্স নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানার পরে পদত্যাগ করেছেন। মাইনর গ্রিন্স পার্টি থেকে নির্বাচিত লারিসা কানাডায় জন্ম নিয়েছিলেন, ফলে জন্মসূত্রে তিনি কানাডারও নাগরিক।

অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কেউ যদি দুই বা তার বেশি দেশের নাগরিকত্ব ধরে রাখে তাহলে ফেডারেল কোনো অফিসের জন্য নির্বাচন করা যাবে না। শুক্রবার স্কট লুডলাম নামের আরেকজন মাইনর গ্রিন্স পার্টি সিনেটর নিউজিল্যান্ডে নিজের দ্বৈত নাগরিকত্বের জন্য পদত্যাগ করেছিলেন। এই দুইজন সিনেটরই দলের ডেপুটি লিডার ছিলেন। গত মে মাসে পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাইয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন ওয়াটার্স।

ওয়াটার্স বলেছেন, নিজের কানাডা নাগরিকত্বের বিষয়ে তিনি অবহিত ছিলেন না। লুডলামের খবর জানার পরেই তিনি নিজেরটা জানতে পারেন। মঙ্গলবার অশ্রুসিক্ত অবস্থায় সংবাদ সম্মেলনে নিজের ভুলকে ‘সৎ ভুল’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে