,

বাংলাদেশে আসছেন জন্টি রোডস!

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমানে বাংলাদেশের ফিল্ডিং অবস্থা অনেক খারাপ। নিউজিল্যান্ড সফরে ১৮টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশী ফিল্ডাররা। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে এহেন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছে ক্রিকেট কর্তারা। তাই টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি ব্যাটিং কোচ, বোলিং কোচ; সবই আছে বাংলাদেশের। এবার ফিল্ডিংয়ের জন্যও আলাদাভাবে একজন পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটাও যেনতেন কেউ নন, মাশরাফি-সাকিব-তামিমদের ফিল্ডিংয়ে আরো তুখোড় করে তোলার জন্য বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তি জন্টি রোডস।

তবে বোলিং কোচ কোর্টনি ওয়ালসের মতো দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। সে বিষয়টি মাথায় রেখে অল্প সময়ের জন্য ফিল্ডিং পরামর্শক হিসেবে রোডসকে বাংলাদেশে নিয়ে আসতে চায় বিসিবি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার একটি ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন স্পোর্টস২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির পরিচালক আকরাম খান বলেছেন, ‘জন্টি খুবই ব্যস্ত মানুষ। তিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তিনি যদি আগ্রহী হন, তাহলে হয়তো ছোট মেয়াদে বাংলাদেশে আসতে পারেন।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার এখন কাজ করছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে। বাংলাদেশে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই না, জন্টি রোডসের কাছ থেকে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সব ব্যাপার বুঝে নিতে পারবেন ‘এ’ দল, হাই পারফরম্যান্স গ্রুপের ক্রিকেটাররাও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে