,

ইসরাইল সীমান্তে বাংলাদেশের ফুটবলারদের হয়রানি

news-image

স্পোর্টস ডেস্ক :ফিলিস্তিনে খেলতে যাওয়াটা কতখানি নিরাপদ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলাদেশ ফুটবল দল ঢাকা ছাড়ার আগেই। যদিও এএফসি থেকে সব রকমের নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছিল। সেই আশ্বাস পেয়েই বাংলাদেশ দল এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে ফিলিস্তিনে গেছে। কিন্তু ইসরাইল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশের ফুটবলারদের।

সরাসরি ফিলিস্তিনে বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ে ট্রানজিট ছিল বাংলাদেশের। এরপর দুবাই থেকে বাংলাদেশ দল জর্ডান যায় বিমানে করে। সেখান থেকে ইসরাইলের সীমান্তের ভেতর দিয়ে বাসে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছায় ফিলিস্তিনে। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ফরোয়ার্ড জুয়েল রানার বদলে ইব্রাহিম দলের সঙ্গে যোগ দিয়েছেন আম্মান বিমানবন্দরে।

ইসরাইল সীমান্তে ছিল নিরাপত্তার কড়াকড়ি। এএফসি যদিও এই ভ্রমণসূচি আগেই জানিয়েছিল ইসরাইলকে। তারপরও ফুটবলাররা বিড়ম্বনায় পড়েন সেখানে। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ইসরাইল সীমান্তের ভোগান্তিতে বেশ হতাশ, ‘শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। ইসরাইল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়েছিলাম। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’

আজ ১৮ জুলাই বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে জর্ডানের সঙ্গে। এরপর ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই ফিলিস্তিনের সঙ্গে খেলবেন বাংলাদেশের যুবারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে