,

মেসির কারণে বার্সায় ভালো নেই নেইমার!

news-image

 

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনাতে খেলতে চাইতেন নেইমার। তবে স্বপ্নের ক্লাবে এখন আর আগের মতো ভালো্ নেই ব্রাজিল তারকা। যতদিন মেসি বার্সায় থাকবেন, ততদিন দ্বিতীয় সেরা হয়েই থাকতে হবে এই ফুটবলারকে। এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন তিনি। এই মৌসুমে ক্লাব না ছাড়লেও আগামী দিনে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’ জানিয়েছে, মেসির তারকা খ্যাতির ভিড়ে নিজেকে বেশ অসহায় বোধ করছেন নেইমার। ব্রাজিল এই তারকার ঘনিষ্ঠজনরা তাঁকে নাকি বার্সেলোনা ছাড়ার পরামর্শ দিচ্ছেন। আর নেইমার নিজেও বিষয়টি বেশ গুরুত্ব সহকারে ভাবছেন।

স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আশপাশের কিছু মানুষ ব্রাজিল তারকার মন বিষিয়ে তুলেছেন। মেসি যতদিন ন্যু ক্যাম্পে আছেন, ততদিন তাকে টপকানো সম্ভব নয় কারো পক্ষেই। এই কারণে নেইমার কখনই ‘প্রথম’ পছন্দ হবে না কাতালান ক্লাবটির। ততদিনই মেসির ছায়া হয়ে থাকতে হবে নেইমারকে। এই কারণে ঘনিষ্ঠজনরা চাইছেন নেইমার যাতে অন্য কোনো ক্লাবে চলে যান।

দুই বছর ধরেই নেইমারকে পেতে হন্য হয়ে ছুটছে প্যারিস সেন্ট জার্মেইন ও ম্যান সিটি। ইউরোপের আরো অনেক ক্লাবই নেইমারকে পেতে মুখিয়ে আছে। এই মৌসুমে বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পান ব্রাজিল সুপারস্টার। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন নেইমার। তবে সমালোচকরা যেভাবে নেইমারের কান ভারী করছেন, তাতে কতদিন বার্সার সুখের সংসার টিকে থাকবে সেটাই দেখার বিষয়।

অবশ্য নেইমার প্রসঙ্গে এমন সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোষ থেকে নেইমারকে উড়িয়ে আনে দলটি। স্প্যানিশ ক্লাবটির হয়ে লিগ শিরোপা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরো বেশ কিছু প্রতিযোগিতায় জিতেছেন নেইমার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে