সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে থাকছে না ‘সিলেট সুপারস্টার’!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো তিন মাসেরও বেশি সময় বাকি। তার আগেই দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্জাইজিগুলো। আসছে বিপিএল হবে নতুন নিয়মে। বাড়ছে দল ও বিদেশি খেলোয়াড় ভিড়ানোর সংখ্যা।

নভেম্বরের ৪ তারিখে শুরু হতে যাওয়া বিপিএলে প্রতি দলের একাদশে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন হলে একটি দল বাড়ার পরও দেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়বে না। তবে বিপিএল কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘দল বাড়ায় খেলোয়াড় সংকট থাকছে, এজন্যই পাঁচ বিদেশি ক্রিকেটার নেয়ার ব্যবস্থা হয়েছে। ’

সে চিন্তা মাথায় রেখে প্রতিটি দলই তাদের দল গোছাতে ব্যস্ত। যে যেভাবে পারছে বিদেশি তারকা ক্রিকেটারদের নিজেদের দলে ভিড়াচ্ছেন। এক্ষেত্রে এগিয়ে ঢাকা ডায়নামাইট। পিছিয়ে নেই চট্টগ্রাম-রাজশাহীর মতো দলগুলো।

এদিকে দল গঠনের পাশাপাশি নিজ দলের নাম পরিবর্তনের কথাও ভাবছে দলগুলো। ইতোমধ্যে ‘সিলেট সুপারস্টার’ তাদের ফ্রাঞ্জাইজির নাম পরিবর্তনের আভাস দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে সিলেট সুপারস্টারের সমন্বয়ক শফিকুল ইসলাম বলেছেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্যের কথা মাথায় রেখে দলটির নাম ‘সিলেট সুপারস্টার’ থেকে ‘সুরমা সিক্সেস’ চিন্তা ভাবনা করছি আমরা। অর্থাৎ বিপিএল পঞ্চম আসরে নতুন নামে আসছে দলটি। পাওয়া যাবে না সিলেট সুপারস্টারকে।

প্রসঙ্গত, এ নিয়ে দলটি তৃতীয়বারের মতো দল পরিবর্তন করতে যাচ্ছে। প্রথমে এর নাম ছিল সিলেট রয়্যালস। তৃতীয় আসরের সময় নাম পরিবর্তন করে হয় ‘সিলেট সুপার স্টার’।
গো নিউজ২৪/এআর

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা